ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ । শাহাদাত বাসা থেকে পালিয়েছেন!

Seba Hot News
 হ্যাপি নামের ১১ বছর বয়সি এক শিশুকে উদ্ধার করেছে মিরপুর ২ নম্বরের স্থানীয় বাসিন্দারা। শিশুটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন। চোখ ফোলা। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তার স্ত্রী তার ওপর নির্যাতন করেছে।
এ ঘটনায় মিরপুর থানার ওসি মাহবুব হোসেন জানান, ‘ক্রিকেটার শাহাদাত রোববার দুপুরের দিকে থানায় এসে কাজের মেয়ে নিখোঁজ হওয়ার সাধারণ ডায়েরি করেছেন। এর কয়েক ঘণ্টা পর ওই গৃহকর্মী উদ্ধার হলে, ওই গৃহকর্মী পুলিশের কাছে অভিযোগ করেন শাহাদাত হোসেন ও তার স্ত্রী তার উপর নির্যাতন চালাতেন ‘।
ওসি  আরও জানান, এ ঘটনার পর শাহাদতের মিরপুরের বাসায় পুলিশ গেলে তাকে সেখানে পাওয়া যায় নি, সে বাসা থেকে পালিয়েছে। তিনি আরও জানান, রাতে শাহাদাতের বাসায় আবারও অভিযান চালানো হবে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, হ্যাপিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ওসি মাহবুব হোসেন আরও জানান, এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে, শাহাদাতকে গ্রেপ্তারে অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে।
এ ব্যাপারে শাহাদাত হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top