আগামী তিন মাসে তিন থেকে সাতটি নিম্নচাপ

Seba Hot News
সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে বঙ্গোপসাগরে কমপক্ষে তিন থেকে সাতটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে দুইটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসের পূর্বাভাসে একথা বলা হয়।
সেপ্টেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
এছাড়া সেপ্টেম্বর মাসে বিরাজমান বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হবে।
অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অক্টোবর মাসের প্রথমার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
নভেম্বর মাসে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
নভেম্বর মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে বলে পূর্বাভাসে জানানো হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top