সিরিয়ায় পালমিরার প্রাচীন সমাধিসৌধ ধ্বংস করল আইএস

S M Ashraful Azom
ইসলামিক স্টেটের জিহাদিরা সিরিয়ার প্রাচীন মরু নগরী পালমিরার তিনটি সমাধিসৌধ গুড়িয়ে দিয়েছে। পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দেল কারিম আজ শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে একথা জানান।

তিনি বলেন, "তারা (আইএস জিহাদি) তিনটি সমাধিসৌধ গুড়িয়ে দিয়েছে। এগুলো ছিল সবচেয়ে সুরক্ষিত ও সুন্দর।"

প্রাচীন বাল শামিন মন্দির ও ২ হাজার বছরের পুরনো বেল মন্দির ধ্বংস করার পর বিশ্বের এই সুপরিচিত স্থানটিতে নতুন করে এই ধ্বংসযজ্ঞ চালানো হল। মে মাসে জিহাদিরা এই স্থান দখল করে নেয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top