দুই পক্ষের সংঘর্ষ, ছাতকে নিহত ২

S M Ashraful Azom
পূর্ব বিরোধের জের ধরে জেলার ছাতক উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। গুরুতর আহতদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ছাতক থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার পীরপুর গ্রামের মাসুক আলীর ছেলে বতু মিয়া (৪৫) ও একই গ্রামের শমসের আলীর ছেলে কবির আহমদ (২৫)। জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পীরপুর গ্রামের কবির আহমদ ও একই গ্রামের সেলিম মিয়া পক্ষদ্বয়ের মধ্যে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে প্রতিপক্ষের দেশিয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন কবির আহমদ। অপরদিকে গুরুতর আহত বতু মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top