নীলফামারীতে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ যুবককে জরিমানা

Seba Hot News
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নীলফামারীতে দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের ব্যারাডাঙা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আল আমিন (১৭) ও একই গ্রামের হামিদুল হকের ছেলে সবুজ ইসলাম (১৬)।

পুলিশ জানায়, স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো আল আমিন ও সবুজ। বাধ্য হয়ে মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে ওই দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ।
পরে, ভ্রাম্যমাণ আদালতে দুই যুবককে হাজির করলে বিচারক উভয়কে দেড় হাজার করে মোট তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে দুই যুবক জরিমানার টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।
নীলফামারী সদর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বিষয়টি  নিশ্চিত করেছেন।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান