কুড়িগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কুড়িগ্রাম খবর’র ২১তম বর্ষপূর্তি পালিত

G M Fatiul Hafiz Babu
 জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
জন্ম দিনের কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে কুড়িগ্রাম থেকে প্রকাশিত দৈনিক কুড়িগ্রাম খবর এর প্রকাশনার ২১বছর পূর্তি পালিত হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গনমাধ্যম কর্মীরা অংশ নেয়।
২১ বছরে পদার্পন উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার ডাঃ মোঃ তবারক উল্ল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আক্তার হোসেন আজাদ, জেলা আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট আব্রাহাম লিংকন, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নানা সমস্যার মাঝেও দৈনিক কুড়িগ্রাম খবরের ২১ বছরের এ পথ চলা যেন আগামীতে আরো সুন্দর হয়। জেলার উন্নয়নে কাজ করে যেতে পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্টদের আহবান জানান বক্তারা।
পরে উপসি'ত সকলকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটে সংবাদ পত্রটির সম্পাদক মন্ডলির সভাপতি এডভোকেট এনামুল হক চৌধুরী চাঁদ ও সম্পাদক এস এম ছানালাল বকসী।

ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান