বিনামূল্যে ইন্টারনেট দেয়া উচিত : তথ্যমন্ত্রী

S M Ashraful Azom
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, 'ইন্টারনেট সেবা সবাইকে বিনামূল্যে দেয়া উচিত। তাহলে গ্রাম-শহরের ডিজিটাল বৈষম্য কমবে।'
বৃহস্পতিবার সকালে গাজীপুরের বোর্ড বাজারে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির সপ্তম জাতীয় আইসিটি মেলা উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, 'ডিজিটাল বাংলাদেশের কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেন্স হচ্ছে- ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে একটা কাঁচের ঘর তৈরি হচ্ছে। যেখানে সাইবার জগৎ তৈরি হচ্ছে। সেই সাইবার জগৎ সাইবার অপরাধীদের দ্বারা হুমকির মুখে। সুতরাং সাইবার অপরাধীদের কীভাবে আইনের মাধ্যমে এবং প্রযুক্তিগতভাবে  মোকাবিলা করা যায়, সেটা একটা চ্যালেঞ্জ। ডিজিটাল বাংলাদেশ গড়ার আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে- সাইবার জগতে কীভাবে মাতৃভাষায় ইন্টারনেটের ব্যবহার কাজে লাগাতে পারি। সুতরাং মাতৃভাষায় বিষয়াদি তৈরির করার একটা চ্যালেঞ্জ আছে। এ দুটো চ্যালেঞ্জের পাশাপাশি ইন্টারনেটকে সব মানুষের কাছে বিনা পয়সার দেয়া উচিত। তাহলে গ্রাম-শহরের বৈষম্য কমবে, ডিজিটাল বৈষম্য কমবে।'
 
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আইইউটি কম্পিউটার সোসাইটির চীফ প্যাট্রন প্রফেসর মো. আব্দুল মোত্তালিব, আইইউটি অধ্যাপক আবু রায়হান, আইইউটি কম্পিউটার সোসাইটির সভাপতি ইশতিয়াক আহম্মেদ। 
 
মেলায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১ হাজার ৭৬০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top