শিল্পকলায় শুরু হচ্ছে দুই বাংলার মঞ্চ উৎসব

S M Ashraful Azom
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব’। জাতীয় নাট্যশালা মিলনায়তনে শুক্রবার শুরু হয়ে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী চলবে দুই বাংলার এই মঞ্চ উত্সব।
 
এর উদ্বোধন করবেন দুই বাংলার কিংবদন্তী অভিনয় শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় ও ফেরদৌসী মজুমদার।
 
উত্সবে মঞ্চনাটক, নৃত্য, আবৃত্তি, সঙ্গীত ও পথনাটকে ভারত ও বাংলাদেশের মোট ৫৩টি দল অংশগ্রহণ করবে। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন ৫টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হবে।
 
জাতীয় নাট্যশালার মূল হল এবং পরীক্ষণ হলে একইসাথে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়ন হবে। উদ্বোধনী সন্ধ্যায় মূল হলে মঞ্চস্থ হবে সংস্তব, ভারতের নাটক ‘ছাড়িগঙ্গা’, পরীক্ষণ হলে প্রাচ্যনাটের ‘ট্র্যাজেডি পলাশবাড়ী’।
 
উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্বে প্রতিদিন ৫টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পথনাটক, আবৃত্তি, গণসংগীত ও নৃত্য। অংশগ্রহণকারী দলগুলো হল ৫ সেপ্টেম্বর নাট্যযোদ্ধা, ত্রিলোক বাচিক পাঠশালা, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, বহ্নিশিখা, নৃত্যাক্ষ, ৬ সেপ্টেম্বর চন্দ্রকলা থিয়েটার, প্রকাশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, ক্রান্তিশিল্পী গোষ্ঠী ও ভোরের পাখি নৃত্যকলা কেন্দ্র।
 
গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব যে সকল প্রতিষ্ঠানের সহযোগিতায় উদযাপিত হবে, সে সকল প্রতিষ্ঠানসমূহ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top