আবারো দ্রুততম মানব-মানবী মেজবাহ ও শিরিন

S M Ashraful Azom
টানা দ্বিতীয়বারের মত দেশের দ্রুততম মানব-মানবী হবার কৃতিত্ব অর্জন করেছেন নৌবাহিনীর মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। আজ শুক্রবার জাতীয় অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে ১০০ মিটার স্প্রিন্টের দৌড়ে তারা স্বর্ণ পদক লাভ করেন।

শিরিন টানা দ্বিতীয়বার দ্রুততম মানবীর মুকুট পরলেও মেজবাহ টানা তৃতীয়বারের মত দেশের দ্রুততম মানবের মুকুটটি নিজের করে নিলো।

এদিকে ২০০ মিটার স্প্রিন্টে শিরিন আক্তার স্বর্ণ পদক জয় করলেও তার পাশে ছিলেন না মেজবাহ আহমেদ। ২০০ মিটার দৌড় ক্যাটাগরিতে পুরুষ এককের স্বর্ণ জয় করেন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফুল ইসলাম।

দিন শেষে ১৩টি স্বর্ণ পদক লাভ করে এগিয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে একটি পদক কম পেয়ে পদক তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নৌবাহিনী।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top