হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এঞ্জেলিনা জোলি। অভিনয়ের অনেক ব্যস্ততার পরও তিনি সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সমাজ সেবামূলক কাজে। তিনি সমাজ সেবামূলক কাজগুলোতে সব সময় নিজে উপস্থিত থাকেন। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকেই ইউরোপের শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি।
সম্প্রতি নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত হয়েছে এঞ্জেলিনা জোলির সিরিয়া শরণার্থীদেরকে নিয়ে একটি ধারালো লেখা। লেখাটিতে তিনি শুধু ইউরোপ নয়, প্রত্যকটি দেশকেই শরণার্থী সঙ্কটে ভূমিকা রাখতে আহ্বান করেন। শরণার্থীদের প্রসঙ্গে জোলি লিখেছেন, ‘দারিদ্র্য, ভয় আর আশাহীনতা সেখানকার মানুষগুলোকে সহ্যের শেষ সীমায় নিয়ে গেছে। সাহায্য করার মানসিকতা সীমানা দিয়ে বেঁধে ফেলা যায় না। মানবিকতা ও মূল্যবোধ কখনও কখনও জাতীয়তা, ধর্ম কিংবা সংস্কৃতিকেও ছাপিয়ে যায়।’

