ফুলবাড়ীয়ার রাজাকার আমজাদ হাজীর মৃত্যু

S M Ashraful Azom
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাজাকার আমজাদ হাজি মারা গেছেন। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, ১২ অগাস্ট ময়মনসিংহ থেকে রাজাকার আমজাদ হাজি ও রিয়াজ উদ্দিন ফকিরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হচ্ছিল। এ সময় গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন আমজাদ হাজি। দ্বিতীয় দফায় তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
 
উল্লেখ্য, একাত্তরে রাজাকার আমজাদ হাজি ছিলেন ময়মনসিংহ দক্ষিণের ত্রাস। হত্যা, লুণ্ঠন ও ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সাতটি মামলা রয়েছে। ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানার আসামি আমজাদ হাজিকে ১১ অগাস্ট মঙ্গলবার দুপুরে পুলিশ গ্রেফতার করে। এ সময়  রিয়াজ উদ্দিন ফকির নামে অপর এক রাজাকারকেও গ্রেফতার করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top