নতুন খসড়া সংবিধানের বিরুদ্ধে নেপালের দক্ষিণাঞ্চলে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। স্থানীয় এক পুলিশ সদস্য এএফপিকে জানান, পশ্চিমাঞ্চলীয় বারদিয়া জেলায় প্রায় তিনশ’ বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই পুলিশ সদস্য নিহত হন।
জেলা পুলিশ প্রধান বিনোদ বাহাদুর কুনোয়ার বলেন, "সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল ডান পায়ে গুলিবিদ্ধ হন এবং চিকিৎসা চলাকালে তিনি মারা যান।"
তিনি এএফপিকে বলেন, "আমাদের বিশ্বাস বিক্ষোভকারীদের মধ্য থেকে কেউ একজন এই গুলি ছুড়েছেন। আমরা এখন বিষয়টি তদন্ত করছি।"
নেপালের পার্লামেন্টের আলোচনায় থাকা নতুন একটি খসড়া সংবিধান নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবাদ-বিক্ষোভ হয়ে আসছে। সংখ্যালঘু নৃগোষ্ঠিগুলো নতুন সংবিধানে তাদের পর্যাপ্ত স্বায়ত্তশাসন দেওয়া হয়নি এবং তাদেরকে উপেক্ষা করা হয়েছে বলে প্রতিবাদ জানাচ্ছে। এ সংবিধানে দেশটিকে সাতটি কেন্দ্রশাসিত প্রদেশে বিভক্ত করা হয়েছে। ২০০৮ সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর থেকে অন্তর্বর্তী সংবিধানের আওতায়ই শাসনকাজ চলছে।
দেশটির বিভিন্ন সম্প্রদায় প্রস্তাবিত নতুন সংবিধানে আলাদা প্রদেশের দাবিতে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
গত ২৮ আগস্ট কাঠমান্ডুর ৪২০ কিলোমিটার পশ্চিমে থিকাপুর শহরে থারু সম্প্রদায়ের বিক্ষুব্ধ জনতা বর্শা এবং ছুরি দিয়ে সাত পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। গত মঙ্গলবার একটি উপজাতি গোষ্ঠী দেশের প্রস্তাবিত সংবিধানে একটি নতুন প্রদেশের দাবি জানিয়ে বিক্ষোভ দেখালে পুলিশ তাদের ওপর সরাসরি গুলি চালায়। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়। দেশটির সরকারের প্রস্তাবিত নতুন সংবিধানের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে পুলিশ গুলি চালায় বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।
রাজধানী কাঠমান্ডুর ১৬০ কিলোমিটার দক্ষিণে বীরগঞ্জ শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ সরাসরি গুলি চালালে মাধেশি সম্প্রদায়ের চার ব্যক্তি নিহত হয়। মাধেশি সম্প্রদায় নিজেদের নামে একটি আলাদা প্রদেশের জন্য আন্দোলন করে আসছে। পুলিশ অভিযোগ করেছে, গোলযোগপূর্ণ এলাকায় কারফিউ ভঙ্গ করে বিক্ষোভ করার পাশাপাশি থানায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।
অন্যদিকে, বীরগঞ্জ শহরের পূর্বে কালাইয়া শহরে সংবিধান বিরোধী বিক্ষোভ মিছিলে সংঘর্ষ হলে পুলিশের গুলিতে আরেক ব্যক্তি নিহত হয়। এ ছাড়া, ওই সংঘর্ষে আরো বহু বিক্ষোভকারী আহত হয়েছে বলে কিছু কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে।