সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণার পর এখন তা বাস্তবায়নের পালা।
গত জুলাই থেকে এটি কার্যকরের ঘোষণা দেয়া হলেও ঠিক কবে থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে সেটি এখনো সুরাহা হয়নি।
সরকারি কর্মকর্তাদের অনেকেই আমাদের অফিসে ফোন করে জানতে চান কবে থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে?
খোঁজ নিয়ে জানা গেছে, প্রজ্ঞাপন জারির পর পরই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে।তবে প্রজ্ঞাপন জারির আগে বেশ কিছু দাপ্তরিক কাজ রয়েছে, তা শেষ করতে হবে। আর জন্য কিছু সময় প্রয়োজন।
এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, পরিপত্র জারি হবার দিন থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে। তবে কার্যকর হবে গত পহেলা জুলাই থেকেই।
ঐ কর্মকর্তা বলেন, আমরা চেষ্টা করছি এক/দেড় মাসের মধ্যে যাতে প্রজ্ঞাপন জারি করা যায়।
অক্টোবরের বেতনের সঙ্গে বাড়তি টাকা সরকারি কর্মকর্তা-কর্মচারিরা তুলতে পারবেন বলে ধারনা করা হচ্ছে।
আজ সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য নতুন পে-স্কেল অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন স্কেলে সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা (নির্ধারিত) আর সর্বনিম্ন মূল বেতন হবে আট হাজার ২৫০ টাকা।