মন্ত্রিসভায় অনুমোদন দেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো আগের মূল বেতনের তুলনায় দ্বিগুন বেড়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন (বেসিক) ৮,২৫০ এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন স্কেল ছিল ৪,১০০ এবং সর্বোচ্চ ৪০ হাজার টাকা।
আসুন দেখে নেয়া যাক, নতুন কাঠামোতে কোন গ্রেডের বেতন কত।
মন্ত্রিপরিষদ/মুখ্য সচিব বর্তমান স্কেল ৪৫০০০ নতুন স্কেল ৮৬০০০, সিনিয়র সচিব বর্তমান স্কেল ৪২০০০ নতুন স্কেল ৮২০০০, গ্রেড-১ বর্তমান স্কেল ৪০০০০ নতুন স্কেল ৭৮০০০, গ্রেড-২ বর্তমান স্কেল ৩৩৫০০ নতুন স্কেল ৬৬০০০, গ্রেড-৩ বর্তমান স্কেল ২৯০০০ নতুন স্কেল ৫৬৫০০, গ্রেড-৪ বর্তমান স্কেল ২৫৭৫০ নতুন স্কেল ৫০০০০, গ্রেড-৫ বর্তমান স্কেল ২২২৫০ নতুন স্কেল ৪৩০০০, গ্রেড-৬ বর্তমান স্কেল ১৮৫০০ নতুন স্কেল৩৫৫০০, গ্রেড-৭ বর্তমান স্কেল ১৫০০০ নতুন স্কেল ২৯০০০, গ্রেড-৮ বর্তমান স্কেল ১২০০০ নতুন স্কেল ২৩০০০, গ্রেড-৯ বর্তমান স্কেল ১১০০০ নতুন স্কেল ২২০০০, গ্রেড-১০ বর্তমান স্কেল ৮০০০ নতুন স্কেল ১৬০০০, গ্রেড-১১ বর্তমান স্কেল ৬৪০০ নতুন স্কেল ১২৫০০, গ্রেড-১২বর্তমান স্কেল ৫৯০০ নতুন স্কেল ১১৩০০, গ্রেড-১৩ বর্তমান স্কেল ৫৫০০ নতুন স্কেল ১১০০০, গ্রেড-১৪ বর্তমান স্কেল ৫২০০ নতুন স্কেল ১০২০০, গ্রেড-১৫ বর্তমান স্কেল ৪৯০০ নতুন স্কেল ৯৭০০, গ্রেড-১৬ বর্তমান স্কেল ৪৭০০ নতুন স্কেল ৯৩০০, গ্রেড-১৭ বর্তমান স্কেল ৪৫০০ নতুন স্কেল ৯০০০, গ্রেড-১৮ বর্তমান স্কেল ৪৪০০ নতুন স্কেল ৮৮০০, গ্রেড-১৯ বর্তমান স্কেল ৪২৫০ নতুন স্কেল ৮৫০০, গ্রেড-২০ বর্তমান স্কেল ৪১০০ নতুন স্কেল ৮২৫০।
