শিক্ষকদের আন্দোলনে বিএনপি'র সমর্থন

S M Ashraful Azom
স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন বিএনপি সমর্থন করে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

বুধবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি একথা জানান।

হান্নান শাহ বলেন, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের দাবি যৌক্তিক। সে জন্যই বিএনপি এই আন্দোলন সমর্থন করে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুর-ই-আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top