জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিএনপির বিক্ষোভ

Seba Hot News
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। গত সোমবার জাতিসংঘ মহাসচিবের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি করেন বিএনপির নেতারা।
স্মারকলিপি দেওয়ার আগে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন। তিনি বলেন, "একটি প্রহসনমূলক নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঠাঁই হতে পারে না জাতিসংঘে। আমরা মহাসচিবের মাধ্যমে গণতান্ত্রিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শেখ হাসিনার অপশাসনে বাংলাদেশের মানুষ আজ অতিষ্ঠ। মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সুযোগ নেই। সরকারের অত্যাচার-নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে।"
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে শেখ হাসিনার ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাওয়ার কথা রয়েছে। তাঁর এ সফরকালে বিএনপি 'যেখানে হাসিনা-সেখানেই প্রতিরোধ' কর্মসূচি ঘোষণা করেছে। ওই কর্মসূচির সমর্থনেই জাতিসংঘের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা কাজী আজম, রফিকুল মাওলা, আবু তাহের, আতিকুর রহমান, গিয়াস উদ্দিন, ফারুক, ছাত্রদল যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  মাকসুদ এইচ চৌধুরী, বদিউল আলম, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল মাওলা প্রমুখ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top