শ্রীবরদীতে ল্যান প্রকল্পের সাথে ব্যবসায়ী সংগঠনের সমঝোতা স্বারক স্বাক্ষর

G M Fatiul Hafiz Babu
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
“সবাই দাঁড়াবে সবার পাশে সুখ সমৃদ্ধি আসবে চাষে” এ স্লোগানকে সামনে রেখে শ্রীবরদীতে ক্যাটালিস্ট হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ পার্টনারশীপ লোকাল এগ্রি-বিজনেস নেটওয়ার্ক (ল্যান) প্রকল্পের সাথে উপজেলা ব্যবসায়ী সংগঠনের সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শ্রীবরদী কাঁচা বাজার ও কৃষি ব্যবসায়ী সমিতির আয়োজনে উপজেলা কৃষি অফিস হল রুমে কৃষি অফিসার কৃষিবিদ্‌ এফএম মোবারক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন ল্যান প্রকল্পের ময়মনসিংহ জোনের আঞ্চলিক প্রতিনিধি মো. গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য অফিসার দেবযানী ভৌমিক, প্রাণি সম্পদ অফিসার মো. মোশারফ হোসেন, ল্যান প্রকল্পের শেরপুর জেলা প্রতিনিধি মো. ফরহাদ হোসেন, শ্রীবরদী কাঁচা বাজার ও কৃষি ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কুরবান আলী, সাধারন সম্পাদক মো. সওদাগর আলী ও প্রেসক্লাব শ্রীবরদীর সহ-সভাপতি এবং দৈনিক নয়াদিগন- প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে উপসি'ত ছিলেন কাঁচা বাজার ব্যবসায়ী বহুমুখি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, ব্যবসায়ী মো. সেলিম মিয়াসহ কাচা বাজার ও কৃষি ব্যবসায় সমিতির নেতৃবৃন্দ।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top