কুড়িগ্রামে মাদকদ্রব্য উদ্ধার

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভরুঙ্গামারী উপজেলার রামখানা সীমান্ত এলাকার বিজিবির সদস্যরা ৩৬ হাজার টাকা মূল্যের ভারতীয় কিং ফিসার বিয়ার উদ্ধার করেছে।
রামখানা বিওপির হাবিলদার শফিকুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে আজ বুধবার সকাল ৯টার দিকে মেইন পিলার ৯৪৯ এর ৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়ালটারী নামক স'ানে অবস'ান গ্রহণ করে। পরে একজন লোক মাথায় বস্তা নিয়ে ঐ স'ানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ভারতীয় ২৪ বোতল কিং ফিসার বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান- আটককৃত বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top