বর্তমানে বলিউডকে একের পর এক হিট ছবি উপহার দেওয়া অভিনেত্রী কঙ্গনা রণৌতের শুরুটা অনেক কঠিন ছিল। কিন্তু দেরিতে সাফল্য আসায় সেটা নিয়ে আনন্দিত এই জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী।
এছাড়া হৃত্বিকের সঙ্গে তার সম্পর্কের গুজবকেও উড়িয়ে দিয়েছেন তিনি।
ভারতের হিমাচল প্রদেশের ছোট্ট শহর ভাম্বালা থেকে আসা রণৌতের বলিউডে ছিল না পরিচিত কেউ। পান এক সময় বি গ্রেড সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করা কঙ্গনা শুধুমাত্র নিজের চেষ্টা ও প্রতিভার ওপর নির্ভর বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন । ‘গ্যাংস্টার-অ্যা লাভ স্টোরি’ দিয়ে পথচলা শুরু। তারপর ‘ওহ লামহে’, ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মানু’, ‘তনু ওয়েডস মানু রিটার্ন্স’, ‘কুইন’-এর মতো একের পর এক ব্লকব্লাস্টার ছবি। আর পিছন ফিরে তাকাতে হয়নি কঙ্গনাকে।
২৮ বছর বয়সী কঙ্গনার সাফল্য ধীরে এবং দেরিতে এসেছে বলে একটুও দুঃখিত নন তিনি । বরং এটাই তাকে আরো পরিপক্ক করে তুলেছে। ধীরে ধীরে সাফল্য না আসলে ‘ফ্যাশন’ সিনেমায় তাঁর চরিত্রের মতো তিনিও তাড়াতাড়ি সাফল্য আসার জন্যে নিজের জীবনের ভারসাম্য হারিয়ে ফেলতেন। উল্লেখ্য, ফ্যাশনে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জেতেন তিনি।
হৃত্বিকের সঙ্গে তার সম্পর্কের চালু গুজবকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, আমি এখন সিঙ্গেল তবে তার মানে আমি কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর চেষ্টা করছি না। আমি আমার জীবন আমার নিজের দৃষ্টিভঙ্গিতে দেখি, এবং এখন আমি আমার কাজের প্রতি নিবেদিত।

