মন্ত্রীর পানির বোতলে সাপ!

S M Ashraful Azom
মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আসছে। তাই আয়োজনে নেই কোন কমতি। মন্ত্রীর আসন থেকে শুরু করে খাবার সব কিছুতেই রয়েছে বাড়াবাড়ি রকমের পরিচ্ছন্নতার ছাপ। আনা হয়েছে বেশ কয়েক বক্স বিশুদ্ধ পানির বোতল। আর সেখানেই ঘটল বিপত্তি। খাবার পানির একটি বোতলের মধ্যে সাপের ছানাকে দেখে চিৎকার করে ওঠেন এক মহিলা চিকিৎসক!

ঘটনাটি ভারতের রায়পুরে ঘটেছে। সেখানে বিজিপি'র এক মিটিংয়ে গিয়েছিলেন ছত্রিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী। সেখানে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর চিকিৎসক দলের একজন পানির বোতলের মধ্যে দেখতে পান ছোট্ট একটি জীবিত সাপ। আর তারপরই শুরু হয় হাঙ্গামা। তিনি সকলকে ডেকে বিষয়টি অবহিত করেন। ফলে মূহূর্তের মধ্যে তোলপাড় পরে যায় আয়োজকদের মধ্যে।

বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসরে, বোতলে সাপ দেখার পর চিকিৎসক দলের সেই মহিলা কর্তব্যরত সকলকে বিষয়টি অবহিত করে এবং 'আমান একোয়া' নামের যে কোম্পানি পানি সরবরাহ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। বিষয়টাকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাজ্যে এই কোম্পানির সকল বোতল গুদামজাত করার নির্দেশ দেয়া হয়। বিবিসি ও এনডিটিভি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top