জঙ্গী বা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের কোনো আস্তানা বাংলাদেশে গড়তে দেয়া হবে না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে আওয়ামী সাংস্কৃতিক জোটের সপ্তম জাতীয় ত্রৈবার্ষিক সম্মেলন ২০১৫ ও নবগঠিত জাতীয় নির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তৃতায় সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চার মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাস দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগুন সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শিক্ষা-প্রযুক্তির প্রসার, অর্থনীতিসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত ও ২০৪১ সালে দেশকে সমৃদ্ধশালী করতে নিরলস কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাজ'র জাতীয় নির্বাহী পরিষদ সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সাধারণ সম্পাদক ও সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারি জেনারেল মো. শামসুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান প্রতিবেদক মধুসুদন মন্ডল।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আসাজের জাতীয় নির্বাহী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সালাম সুমন ও সংগঠনের নির্বাহী সভাপতি ও সাবেক সংসদ সদস্য তহুরা আলী। বাসস।