আমি পরিশ্রমে সাফল্য বিশ্বাস করি'

S M Ashraful Azom
জনপ্রিয়তার দিক থেকে এখন আর নতুন কোনো প্রশ্ন নেই বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতকে নিয়ে। কয়েক মাস আগেই গণমাধ্যমে তিনি বলেছেন, ‘আমার ছবি হিটের জন্য কোনো ‘খান’-এর প্রয়োজন হয়নি।’ মন্তব্যটি করে নিজের আত্মবিশ্বাসের বিষয়টি জানান দিয়েছেন বলিউডের এই কুইন। এরপর তার আরও একটি ছবি বক্স অফিসে রেকর্ড গড়ে।
 
তাই এখন হয়তো তার মুখে আত্মবিশ্বাসমূলক মন্তব্য সাজেই। এবার তিনি মন্তব্য করেন বলিউড নায়িকাদের নিয়ে। তিনি জানান, যেভাবে যুদ্ধ করে একটা থেকে আরেকটা প্লাটফর্মে উঠে এসেছেন তা আর কেউ পারেনি। বাকি নায়িকারা, যাদেরকে তার সমসাময়িক ধরা হয় তারা সবাই আগের অবস্থানেই আছেন। কঙ্গনা আরও একটি বিষয় বুঝিয়ে দিলেন যে, কোনো বড় বড় স্টার নায়কদের সাথে অভিনয় করে তার ছবি হিট হয়নি। কৃতিত্বটা তিনি পুরোটাই নিজের পরিশ্রমের জন্যই পেয়েছেন।
 
কঙ্গনা বলেন, ‘আমি পরিশ্রমে সাফল্য বিশ্বাস করি। কোনো বড় বড় নায়কের সাথে অভিনয় করতে আমাকে হয়নি। বলিউডের অনেক নায়িকাই আজ প্রতিষ্ঠিত স্টার নায়কদের হাত ধরে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top