মাসখানেক আগেই স্মার্টফোন তৈরির কথা ঘোষণা দিয়েছিল নকিয়া। ফোনটি বাজারে আসার আগেই দাবি করা হচ্ছে নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোনটির ছবি ফাঁস হয়েছে।
এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ঐ স্মার্টফোনটির নাম সি১ হতে পারে। মাইক্রোসফট নকিয়ার মূল মোবাইল ব্যবসা কিনে নেয়ার পর এই প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনছে প্রতিষ্ঠানটি।
সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, নতুন এই স্মার্টফোনটি নকিয়ার এন১ ট্যাবলেট ডিজাইনেরই একটি ক্ষুদ্র সংস্করণ। পাঁচ ইঞ্চি সাইজের স্মার্টফোনটিতে রয়েছে ফুল এইচডি ডিসপ্লে।
সি১ ফোনটিতে অ্যাটম চিপ ও ২ জিবি রম থাকতে পারে। এছাড়া এতে অ্যান্ড্রয়ডের মার্সম্যালো থাকবে।
তবে মাইক্রোসফটের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় নকিয়ার নাম ব্যবহার করে স্মার্টফোন বাজারে ছাড়তে হলে প্রতিষ্ঠানটিকে ২০১৬ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

