মতিন স্পিনিংয়ের ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

S M Ashraful Azom
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
 
শনিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 
কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৭ পয়সা।
 
আগামী ২৭ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ অক্টোবর।
 
আগের অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top