সহজ ডটকমের টিকিট পৌঁছে দেবে ইকুরিয়ার

S M Ashraful Azom
ঈদে ভ্রমণকে আরো সহজ ও নিশ্চিত করতে সহজ ডটকমের (www.shohoz.com) সঙ্গে যুক্ত হয়েছে ইকুরিয়ার (www.ecourier.com.bd)। সম্প্রতি প্রতিষ্ঠান দুইটি এ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় সহজ ডটকমের মাধ্যমে বাসের টিকিট কিনলে সেই টিকিট পৌঁছে দেবে ইকুরিয়ার।

সহজ ডটকমের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহজ ডটকমের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মালিহা এম কাদির, হেড অব সেলস শাকিল জোয়াদ রাহিম, ইকুরিয়ারের সিইও বিপ্লব জি রাহুলসহ আরো অনেকে।

এ সম্পর্কে বিপ্লব জি রাহুল বলেন, কয়েকদিন পরেই ঈদ। গ্রামের বাড়ি যাবার জন্য শুরু হয়েছে টিকিট কেনার যুদ্ধ। র্দীঘ সময় লাইনে দাড়িয়েও পাওয়া যায় না বাড়ি যাবার টিকিট, সহজ ডটকম সেই চিন্তামুক্ত করতে, ঘরে বসে অনলাইনের মাধ্যমে টিকিট কেনার প্ল্যাটফর্ম তৈরি করেছে। আপনি চাইলেই যে কোনো সময় কিনতে পারেন বাসের টিকিট। আর সেই টিকিট আপনার ঘরের দরজায় পৌঁছে দেবে ইকুরিয়ার।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top