বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজক কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে রোববার রাজপথ অবরোধ কর্মসুচী শুর করেছে শিক্ষার্থীরা। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর মোড়ে মোড়ে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনে অবস্থান নিয়েছে পুলিশ।
ইতোমধ্যে আরোপিত ভ্যাট দিবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এমন ঘোষণা সরকারের পক্ষ থেকে আসলেও থামছে না শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলন। তাদের দাবি, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকেই ভ্যাটের টাকা আদায় করবে। শিক্ষায় আরোপিত কর প্রত্যাহার না করলে আন্দোলন চলবে।’
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী, সকাল ১০টায় ধানমন্ডি-২৭, লাবাগান ওভারব্রিজ, সোবহানবাগ মোড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ শুরু করে।
আর বেলা ১১টায় বনানীতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে শুরু হবে অবরোধ। একই সময় মহাখালী-শুলশান, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় ও উত্তরা হাউজ বিল্ডিং সড়কে অবস্থান নেবেন সাধারণ শিক্ষার্থীরা।
এছাড়া, বেলা ১২টায় ধানমন্ডি-১৫ থেকে ২৭ নম্বর সড়কে স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালন করবেন।
তবে, এই আন্দোলনকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কাবস্থানে রয়েছে পুলিশ। শিক্ষার্থীদের ঘোষিত আন্দোলনের পয়েন্ট কলাবাগান ওভারব্রিজ, সোবহানবাগ মোড়, বনানী, মহাখালী-শুলশান, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তা, উত্তরা হাউজ বিল্ডিং সড়ক, ধানমন্ডি-১৫ থেকে ২৭ নম্বর এলাকার সড়কে সতর্কাবস্থানে দেখা গেছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় দায়িত্বরত পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-ক্রাইম অ্যান্ড অপস) ওহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের রাজপথ অবরোধের কর্মসূচিতে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছি।
জনচলাচলে বিঘ্ন ঘটে এমন কর্মসূচি পালন করতে দেওয়া হবে না জানিয়ে এডিসি ওহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা চাইলে শান্তিপূর্ণ মানববন্ধন করতে পারবে।
ধানমন্ডি ২৭ নম্বরের পশ্চিম ও পূর্ব মাথা, ফার্মগেট, শুক্রাবাদ, শ্যামলী, তেঁজগাও শিল্পাঞ্চলসহ বিভিন্ন পয়েন্টে তেঁজগাও বিভাগের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।