ক্রিকেটার শাহাদাত নিষিদ্ধ ঘোষণা!

Seba Hot News
গৃহকর্মী নির্যাতনের দায়ে অভিযুক্ত ক্রিকেটার শাহাদাত হোসেন পাশে পাচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন তাকে একরকম নিষিদ্ধ বলেই ঘোষণা করে দিলেন।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পেসার শাহাদাতের চলমান মামলা নিষ্পত্তি হবার আগে কোন ধরনের ক্রিকেটও খেলতে পারবেন না তিনি। শনিবার সন্ধ্যায় ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের উদ্যোগে ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবি সভাপতি এমন কথা বলেন।
গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন কিছু যদি সে করে থাকে তবে সেটা অতি জঘন্য কাজ। তার মামলা সংক্রান্ত ব্যাপারে বিসিবি পাশে থাকবে না। আর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে খেলতেও দেওয়া হবে না।’
পাপন, আরো জানান বিসিবি থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এর ফলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অলিখিতভাবে নিষিদ্ধই হয়ে গেলেন ক্রিকেটার শাহাদাত।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top