মিঠাপানির মাগুর মাছ সুস্বাদু ও দ্রুতবর্ধনশীল। যে কোনো আকারের জলাধারে এ মাছ চাষ করা যায়। বাড়ি বানানোর সময় ইট ভেজানোর জন্য চৌবাচ্চা বানানো হয়। তাতেই সম্ভব। বাড়ির ছাদে বা কোনো পরিত্যক্ত জায়গা পাওয়া গেলেও চলবে। অর্থাৎ একটি ১৫ ফুট দীর্ঘ, ৫ ফুট প্রস্থ ও ৩ ফুট গভীরতা বিশিষ্ট হাউস হতে হবে। যদি না পাওয়া যায়, এ মাপের একটি গর্ত খুঁড়ে পলিথিন বিছিয়ে পানি ধারণের ব্যবস্থা করে একটি মিনি পুকুর তৈরি করে নেয়া যেতে পারে। এতে ১০০টি পোনা মাগুর চাষ করে তিন মাসেই তা বিক্রি করা যায়। বিদেশি এ মাগুরের আকৃতি দেশি মাগুরের চেয়ে বড় এবং অধিক প্রোটিন সমৃদ্ধ।

