‘স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগ নেতাদের ধ্বংস করবে’

S M Ashraful Azom
আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় যেতে পারলে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধ্বংস করবে। এখনও নানা ষড়যন্ত্র হচ্ছে। ওই যুদ্ধাপরাধী জামায়াত একাত্তরে যে অপরাধ করেছে তার জন্য আজ পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি তারা। শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করছেন। 
 
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃষকলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
 
ড. আব্দুর রাজ্জাক বলেন, কাউকে কাউকে স্বাধীনতার ঘোষক বানানোর অপচেষ্টা করা হচ্ছে। অথচ জীবিত থাকতে যিনি নিজেকে ঘোষক বলেননি, এখন তাকে ঘোষক বলা হচ্ছে। 
 
আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধুর অর্জন। এ কারণেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি। তারা বাংলাদেশটাকেই হত্যা করতে চেয়েছিল। 
 
কৃষক লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কৃষকলীগকে আরো শক্তিশালী করবেন। আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। সকল সন্ত্রাস, নাশকতাকে আমরা নির্বাসনে দেবো। আর এ শক্তিবলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top