এস মাহমুদুল হাসান ,বিশেষ প্রতিনিধি ঃ জামালপুরের বকশীগঞ্জে বন্যা কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
রোববার মেরুর চর ইউনিয়নের ভাটি কলকিহারা , কলকিহারা, রবিয়ার চর , বাগাডুবা গ্রামের বন্যার্তদের মধ্যে ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীন ।
এসময় উপজেলা পিআইও মিজানুর রহমান, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের প্রেসিডিয়াম সদস্য আবু জাফর, প্রবীণ আওয়ামীলীগ নেতা মোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন ফোরকান, মেরুর চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাপ্তাহিক বকশীগঞ্জ এর সম্পাদক গোলাম রাব্বানী নাদিম, মেরুর চর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ, সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান জানান, প্রথম দফা বন্যা ও চলতি বন্যায় ২০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ত্রাণের চাল বিতরণ শুরু হয়ে গেছে।
