নিরাপদ ইন্টারনেটে জোর প্রধানমন্ত্রীর

S M Ashraful Azom
সরকার দেশে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির নিরাপদ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে ‘ডিজিটাল সিকিউরিটি আইন’ প্রণয়ন করতে যাচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫ উদ্বোধনকালে এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ রাখতে হবে এবং এটিকে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে ও জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কাজে ব্যবহার করতে দেয়া যাবে না।’
 
তিনি বলেন, ‘তথ্য প্রযুক্তির সম্প্রসারণের পাশাপাশি এটির নিরাপদ ব্যবহার গুরুত্বপূর্ণ।’ তিনি আরো বলেন, ‘সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো অশুভ মনোভাব নিয়ে ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকার বিষয়ে জনগণের মধ্যে আমাদেরকে সচেতনতা গড়ে তুলতে হবে।’
খবর বাসসের।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top