কেরালায় প্রতিদিন পাঁচটি ধর্ষণ!

S M Ashraful Azom
ভারতে কেরালা রাজ্যে বছরে প্রথম ছয় মাসে ৮৮৬ টি ধর্ষণের ঘটনা ঘটেছে যার ৩২২ টির শিকার ছিল শিশু। রাজ্য পুলিশের প্রথম ছয় মাসে নিবন্ধিত ধর্ষণ মামলার হিসেবে দেখা যায় গড়ে প্রতিদিন পাঁচটি ধর্ষণের ঘটনা ঘটেছে।

গত বছর কেরালায় ধর্ষণের ঘটনা ঘটেছিল ১২৮৩ টি। এবারে ছয় মাসেই প্রায় হাজার ছুয়ে ফেলেছে ধর্ষণ সংখ্যা। শুধু তাই নয় এই বছর যেকোনো সময়ের তুলনায় ১৮ বছরের কম বয়সী মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে।

এছাড়া যৌতুকের জন্য দুইজন গৃহবধুর মৃত্যুর মামলা দায়ের হয়েছে, গত বছর যা ছিল  ১৯ টি। ছয়টি বাল্য বিবাহর মামলার পাশাপাশি ৬৯ টি শিশৃ অপহৃত হয়েছিল। অপহৃত নারীর সংখ্যা ৭৬।  দ্য হিন্দু

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top