আগামী ১৯ অক্টোবর কানাডায় পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনের আগে কঞ্জারভেটিভ পার্টির প্রধান এবং কানাডার প্রধান মন্ত্রি ষ্টিপেন হারপার এক নির্বাচনী প্রচারে বলেন, কোন ধর্মীয় উগ্রতা কানাডার অসাম্প্রদায়িক মূলধারার জীবন চিত্র পাল্টে দিক একজন কানাডিয়ান হিসেবে আমি কখনোই তা কামনা করি না। কানাডার সকল নাগরিকের তার নিজস্ব বিশ্বাস থেকে নিজ নিজ ধর্ম পালনের অধিকার আছে এবং তা অন্যদের বিশ্বাস অবিশ্বাস ও নিরাপত্তাকে কখনও যেন বিঘ্নিত ও পহাস না করে।’
তিনি আরো বলেন, ‘স্বভাবতই ধর্মের দোহাই দিয়ে সম্পূর্ণরুপে একজন মুসলিম মহিলার অবগুণ্ঠণ নারীত্বের জন্য অপমানজনক এবং কানাডার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কারণ একজন সন্ত্রাসী খুব সহজেই এটা দিয়ে নিজকে আড়াল করে অপকর্ম করতে পারে। দোকানে হালাল খাবারের কালচার কোনভাবেই কানাডার কালচার নয়। স্কুলে কোমলমতি বাচ্চাদের জন্য পৃথক উপসনা কক্ষ এবং তাদের ধর্ম পরিচয় জানার চেষ্টা কি এক ধরনের ডিসক্রিমিনিশন নয়। আমরা তো কোন ধর্ম রাজ্যের নাগরিক নই। আদালতে গিয়ে নাগরিকত্বের শপথ নেবার সময় মুখ নেকাব বা বোরকার আড়ালে লুকিয়ে রেখে পরিচয় দেয়া এক ধরনের উগ্রবাদী গোয়ার্তুমি ছাড়া আর কিছুই না।’

