সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ফ্রান্সের বিমান হামলা

S M Ashraful Azom
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। জাতীয় নিরাপত্তার কথা চিন্তা করেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। খবর বিবিসির।
 
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ বলেছেন, বিমান হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দার আল-জোহর এর একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস হয়েছে। ফরাসি প্রেসিডেন্ট নিউইয়র্কে বলেন, সিরিয়ান সংকট কাটিয়ে ওঠার জন্য রাজনৈতিক সমাধান প্রয়োজন ছিলো কিন্তু প্রেসিডেন্ট বাশার আল আসাদ এখনো সেই পথে হাটেননি।
 
এর আগে আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলা চালাতে অস্বীকৃতি জানিয়ে আসছিলো ফ্রান্স। কিন্তু সামপ্রতিক সময়ে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে দেশটি। সিরিয়া থেকে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হচ্ছে অভিযোগে আত্মরক্ষার্থে প্রয়োজন অনুযায়ী হামলা চালানোর ঘোষণা দিয়েছে ফ্রান্স।
 
এ মাসের শুরুর দিকে দেশটি আইএস এর অবস্থান সম্পর্কে তথ্য জোগাড় করতে সিরিয়ায় অনুসন্ধানী বিমান অভিযান শুরু করেছে। ঐ অনুসন্ধান অভিযান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই  আইএস এর ওপর বিমান হামলা চালানো শুরু হয়েছে এবং আঞ্চলিক সহযোগীদের সঙ্গে সমন্বয় করেই অভিযানটি চালানো হচ্ছে বলে জানিয়েছে ফ্রান্স। এর আগে ফ্রান্স ইরাকে বিমান হামলায় অংশ নিয়েছিল। আইএস মোকাবেলায় প্রায় এক বছর ধরে সিরিয়া এবং ইরাকে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন জোট।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top