বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, উন্নত বিশ্বের কাছ থেকে এলডিসিভুক্ত দেশসমুহের ডিউটি ফ্রি-কোটা ফ্রি বাজার সুবিধাসহ বিভিন্ন দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বাণিজ্যমন্ত্রী বৃহষ্পতিবার জেনেভায় বাংলাদেশ মিশন আয়োজিত আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর কেনিয়ার নাইরোবিতে ডব্লিউটিওর ১০ম মিনিস্টারিয়েল কনফারেন্স-এর আগে উন্নত বিশ্বের কাছ থেকে দাবি আদায়ের লক্ষ্যে করণীয় বিষয়ে এলডিসিভুক্ত দেশসমুহের রাষ্ট্রদূতগণের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেন।
সম্মেলনে নেপাল, উগান্ডা, লাইস এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতগণ বক্তব্য রাখেন।

