বলিউডের ছবিতে নুসরাত ফারিয়া

S M Ashraful Azom
বাংলাদেশি মডেল ও অভনেত্রী নুসরাত ফারিয়াকে খুব শিগগিরই বলিউডের ছবিতে দেখা যাবে। ইমরান হাশমি ও নওয়াজউদ্দিন সিদ্দিকের বিপরীতে 'গাওয়াহ: দ্য উইটনেস' ছবিতে অভিনয় করবেন নুসরাত। 
 
ছবিটি পরিচালনা করবেন বিষ্ণু দত্ত। অভিজ্ঞ ইমরান হাশমি ও অভিনয়ের দক্ষতা দিয়ে নজর কাড়া নওয়াজ উদ্দিন সিদ্দিকের সাথে দেখা যাবে নুসরাতকে। ছবিটতে আরও থাকবেন আশুতোষ রানা ও কলকাতার অভিনেত্রী পায়েল সরকার। নুসরাত ফারিয়া নিজে খবরটি নিশ্চিত করেছেন।
 
ছবিতে ইমরান হাশমি একজন সাবেক সিবিআই কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। ব্যবসায়ীর ভুমিকায় নওয়াজুদ্দিন আর পায়েল সরকার হবেন তার স্ত্রী। তবে নুসরাত ফারিয়ার চরিত্রটি রহস্য ঘেরা থাকবে বলেই টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন বিষ্ণু দত্ত।
 
কলকাতা ও পুনের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top