ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে গতকাল শনিবার অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় নাসিরনগরের হরিপুরের ফারুক চেয়ারম্যানের নৌকা প্রথম, সরাইলের ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা দ্বিতীয় ও বিজয়নগরের এখতারপুর গ্রামের সারোয়ার চেয়ারম্যানের নৌকা তৃতীয় হয়।
জেলা প্রশাসন আয়োজিত আট দলের এ নৌকা বাইচ শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশারফ হোসেন, জেলা জজ মো. কাউছার, পুলিশ সুপার মিজানুর রহমান, বিজিএফসিএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো.কামরুজ্জামান, পৌর মেয়র হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। হাজার হাজার লোক নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করে।

