বকশীগঞ্জে বন্য হাতি লোকালয়ে, আক্রমন রক্ষায় উপজেলা চেয়ারম্যানের টর্চলাইট বিতরণ

G M Fatiul Hafiz Babu
জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ

জামালপুরের বকশীগঞ্জে ফের বন্যহাতির পদচারণা শুরু হয়েছে। গত তিনদিন থেকে ভারতের একদল বন্যহাতি বকশীগঞ্জ সীমান্তের গারো পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়েছে। হাতিগুলো পাহাড়ি জনপদে অবাধ বিচরণ করে বেড়াচ্ছে। বর্তমানে আদিবাসী অধ্যূষিত সোমনাথপাড়া এলাকায় হাতিগুলো অবস'ান করছেন। এদিকে হাতি লোকালয়ে ঢুকে প্রায় ১০ হেক্টর জমির রোপা আপন বিনষ্ট করেছে।
স'ানীয় লোকজন মশাল জ্বালিয়ে, ফটকা ফুটিয়ে ও বিকট শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। অনেকে বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স'ানে চলে গেছে। হাতি পাহাড়ি এলাকায় ঢুকে পড়ায় স'ানীয় জনসাধারণ আতঙ্কগ্রস' অবস'ায় রয়েছে।
৬ সেপ্টম্বর রোববার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা হাতি কবলিত এলাকা পরিদর্শন করেছেন। পরে সন্ধ্যায় সাতানিপাড়া বিজিবি ক্যাম্পে উপজেলা চেয়ারম্যান আবদুর  রউফ তালুকদারের নিজ উদ্যোগে স'ানীয় জনগোষ্ঠিকে হাতির আক্রমন থেকে রক্ষায় টর্চলাইট ও মশাল জ্বালানোর জন্য ডিজেল বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ছাড়াও উপসি'ত ছিলেন বকশীগঞ্জ ইউএনও নার্গিস পারভীন,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সায়েম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আকতার পাখি, পিআইও মিজানুর রহমান, সাতানিপাড়া বিজিবি ক্যাম্পের উপ-অধিনায়ক শহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান মতিন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবদুর রাজ্জাক, লাউচাপড়া ডুমুরতলা বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ। 
এ ব্যাপারে ভারপ্রাপ্ত বন কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, যাতে করে এ এলাকায় ক্ষতির পরিমাণ বেশি না হয় সেদিক বিবেচনা করে
হাতি লোকালয়ে ঢোকার সাথে সাথে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) সদস্যদের মাঠে নামানো হয়েছে। প্রশিক্ষিত এ সদস্যরা কৌশলে হাতি তাড়াতে কাজ করবে।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top