ভারতে কোচবিহারের দিনহাটায় ক্লাস সেভেনের এক ছাত্রী ও তাঁর আত্মীয়াকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এক তরুণী ভাসুরের মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় বাস স্ট্যান্ডে দূর সম্পর্কের আত্মীয় অভিযুক্ত হামিদ মিঞা এবং জাহিরুলের সঙ্গে তাঁদের দেখা হয়। অভিযুক্তরা ওই তরুণীকে মটর সাইকেলে করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়।
অভিযোগে বলা হয়েছে, অচেনা রাস্তা দিয়ে তাঁদের স্থানীয় গিতলদহ এলাকায় একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে আটকে রেখে ভয় দেখিয়ে গণধর্ষণ করা হয়। শুক্রবার ভোরে ওই মহিলা ও কিশোরী কোনরকমে পালিয়ে বাড়ি ফিরে আসেন। এরপর রাতে দিনহাটা থানায় পরিবারের তরফ থেকে মামলা দায়ের করা হয়। দুই অভিযুক্ত, হামিদ এবং জাহিরুল পলাতক আছেন বলে জানা যায়।