ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলার পৌর আ’লীগের সভাপতি ওবায়দুল ইসলাম তালুকদার চাঁন মিয়ার ছেলে বাদল মিয়া (৩২) কে হিরোইন সহ হাতেনাতে আটক করে শ্রীবরদী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মনিরুল ইসলাম মনির সংগীয় ফোর্স নিয়ে শ্রীবরদী কাঁচারী মসজিদের সংলগ্ন থেকে তাকে হিরোইন সহ আটক করে। সূত্র জানায়, দীর্ঘ দিন থেকে বাদল মিয়া জমজমাটভাবে হিরোইনের ব্যবসা করে আসছে। বাদলের পিতা পৌর আ’লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় তার ব্যবসার পরিধি আরো বেড়ে যায়। দাপটে হিরোইনের ব্যবসা করতে থাকে। অবশেষে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে এস.আই মনিরুল ইসলাম মনির এ প্রতিবেদককে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে মধ্যবাজার কাঁচারী মসজিদের সংলগ্ন থেকে তাকে আটক করি। এ বিষয়ে তদন- ওসি আবুল কালাম আজাদ গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, বাদলকে দীর্ঘ দিন গ্রেফতারের চেষ্টার পর আজ তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।