কুড়িগ্রাম চিলমারীতে ফ্রেন্ডশীপের মোবাইল স্বাস্থ্যসেবা প্রদান সর্ম্পকে কর্মশালা

Seba Hot News
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে চিলমারীতে বেসরকারী উন্নয়ন সংস'া ফ্রেন্ডশীপের উদ্যোগে এম হেলথ প্রোগ্রামের আওতায় টেকনিক্যাল ট্রেনিং ফর ফ্রেন্ডশীপ কমিউনিটি মেডিকস এইড শীর্ষক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ফ্রেন্ডশীপ চিলমারী প্রশিক্ষণ কক্ষে জেলা সমন্বয়কারী আব্দুল সালামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি ডাঃ জি এম  ক্যাপ্টেন। 
অন্যান্যদের মধ্যে ফ্রেন্ডশীপ ঢাকার ট্রেনিং এন্ড টেকনোলজি ডা. রেজাউল করিম, ডা. ঈশা, সহকারী প্রজেষ্ট অফিসার স্বপন বর্মণ প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালায় চিলমারী ও রাজিবপুর উপজেলা চরাঞ্চলের ২৫জন ফ্রেন্ডশীপ কমিউনিটি মেডিক এইডকে (স'ানীয় নারী স্বেচ্ছাবেসী) এনড্রোয়েট মোবাইল সেট প্রদান করা হয়।
এই মোবাইলের মাধ্যমে রোগীর ছবি, রোগের বিবরণ ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারদের পাঠানো হবে এবং ডাক্তার মোবাইলে চিকিৎসাসেবা প্রদান করবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top