রাধুনি রোবট

S M Ashraful Azom
আধুনিক যুগে মানুষের কাপড় ধোয়া থেকে শুরু করে ঘর পরিস্কার অনেক কাজই করে দিচ্ছে যন্ত্র। তবে একটি জায়গায় মানুষ এখনো অনেকটাই অসহায়। আর সেটা হলো রান্নাঘর। সারাদিন অফিসে কিংবা বাড়িতে খাটুনির পরও পেটের তাগিদে ঢুকতে হয় রান্নাঘরে।

এবার মানুষের এই কষ্টটাকেও সহজ করে দেবে রোবট-রাধুনি। নির্দেশ দিলে এক সাথে দুই হাজার  মানুষের খাবারও তৈরি করে দিতে পারবে এই রোবট-রাধুনি। তবে এই রোবট-রাধুনির জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েক মাস। ২০১৭ সাল থেকে ‘শ্যাডো রোবট কোম্পানি’ বাণিজ্যিকভাবে রোবট-রাধুনি ‘রোবোশেফ’ বাজারে ছাড়বে। রোবট-রাধুনির মেমোরিতে থাকা এক হাজার রেসিপি থেকে খাবার পছন্দ করলেই সেটি রেঁধে দেবে রোবোশেফ। এর মধ্যে জার্মানির হ্যানোভার মেস টেকনোলজি মেলায় রেঁধে রীতিমতো মানুষের মনই জয় করে নিয়েছে রোবোশেফ।-আনন্দবাজার

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top