এ দলের ভারত সফর: ভিসা পাননি কোচ ও ফিজিও

Seba Hot News

বাংলাদেশক্রিকেট দলের ভারত সফর বেশ আগেই নিশ্চিত হলেও কোচ ঠিক হয়েছে মাত্র দুই দিন হলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিককেদলের কোচ হিসেবে ভারত পাঠানো হচ্ছে, সোমবার সকালেই উড়াল দেবে মমিনুলরা। এমনই কথা ছিলো। কিন্তু শেষ মুহূর্তে এসে বাঁধলো বিপত্তি


হিথ স্ট্রিককে রেখেই সোমবার ভারত যেতে হলোদলকে। শুধু স্ট্রিকই নন, ফিজিও ব্রেট হ্যারেপও যেতে পারলেন না। ভিসা না পাওয়ায় এখনই দুইজনের যাওয়া হচ্ছে না। তবে ভিসা মিলে গেলে - দিন পরই ভারতে যাবেন তারা


জানা গেছে, বিসিবি থেকে ২১ জনের জন্য ভারতের ভিসার আবেদন করা হলেও ভিসা হয়েছে ১৯ জনের। হিথ স্ট্রিক হ্যারেপের ভিসা হয়নি। তবে খুব দ্রুতই তাদের ভিসা হয়ে যাবে বলে আশা করছে বিসিবি


এই কারণে সিরিজের প্রথম ওয়ানডেতে হিথ স্ট্রিকের মাঠে থাকাটাও অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। ১৬ সেপ্টেম্বরই যে চেন্নাস্বামী স্টেডিয়ামে ভারতদলের বিরুদ্ধে প্রথম ওয়ানতে খেলতে নামবে মমিনুল বাহিনী

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top