জ্যেষ্ঠ মন্ত্রী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মোদির বৈঠক

S M Ashraful Azom
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী, আরবিআই প্রধানগণ, শিল্প প্রতিনিধি, ব্যাংকার ও নেতৃস্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেছেন। খবর এএফপির।
 
বৈঠকে সামপ্রতিক অর্থনৈতিক ঘটনাবলির প্রভাব এবং এ থেকে সুবিধা আদায়ের পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থমন্ত্রী অরুণ জেটলি, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও পরিবহন মন্ত্রী নিতিন গডকরি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান মুকেশ আম্বানি, উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি, ভারতি এয়ারটেল প্রধান সুনীল মিত্তাল, আইসিআইসিআই ব্যাংকের সিইও চন্দা কোচার, এসবিআই চেয়ারম্যান অরুন্ধতী ভট্টচার্যসহ ব্যাংকার ও অর্থনীতিবিদরা বৈঠকে অংশ নেন।
 
বৈঠক শেষে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সভাপতি সুমিত মজুমদার সাংবাদিকদের বলেন, বৈঠকে সাধারণ ঐকমত্য হয় যে, সব উদীয়মান অর্থনীতির প্রবৃদ্ধির হার মন্থর হয়ে আসছে অথচ এখনো ভারতের প্রবৃদ্ধির হার ৭ শতাংশ। সুতরাং অন্যান্য স্থানে প্রবৃদ্ধির হার মন্থর হওয়ার এই পরিস্থিতি থেকে ভারত কিভাবে লাভবান হতে পারে, সে ব্যাপারে আমাদের নজর দিতে হবে।
 
তিনি বলেন, ‘আমাদের অর্থনীতির ভিত্তি শক্তিশালী, সেজন্যই চীনের সামপ্রতিক ঘটনাবলি আমাদের প্রভাবিত করতে পারেনি।’
 
তবে প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, এই পরিস্থিতিতে শিল্পের কিছু ঝুঁকি নেয়ার সামর্থ দেখানো উচিত। বৈঠকে ইন্ডাস্ট্রি চেম্বার অ্যাসোচেম প্রধানমন্ত্রীকে বলে, নীতি নির্ধারকদের দ্রুত ভারতকে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার বিরূপ প্রভাবমুক্ত রাখার ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ছাড়া, রিজার্ভ ব্যাংকের সুদের হার কমানো ও স্টিলের মতো চায়না পণ্য ডাম্পিং বন্ধ করতে শুল্ক আরোপেরও আহ্বান জানানো হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top