অনুষ্ঠানটির জন্য এক সপ্তাহ রিহার্সেল করেছি’

S M Ashraful Azom
চিত্রনায়িকা মাহিয়া মাহী। ঢালিউডের এ সময়ের নির্ভরযোগ্য নায়িকা তিনি। শেষ অনেকগুলো বিগ বাজেটের চলচ্চিত্রের কেন্দ্রিয় চরিত্রে দেখা গেছে তাকে। ব্যবসার দিক থেকেও সফল চলচ্চিত্রগুলো। এবার বড়পর্দার জনপ্রিয় এই নায়িকাকে দেখা যাবে ছোটপর্দার একটি নাচের অনুষ্ঠানে। ‘ডান্স মাহী’ শিরোনামে এই একক নৃত্যানুষ্ঠানটি প্রচার হবে কোরবানির ঈদে আরটিভিতে।
প্রথমবারের মতো ছোটপর্দায় একক নৃত্যানুষ্ঠানে দেখা যাবে মাহীকে। এ প্রসঙ্গে মাহী বলেন, ‘খুব ব্যস্ত সময় যাচ্ছে। এর মধ্যে আরটিভির জন্য আমার একক নাচের এ অনুষ্ঠান করলাম। কারণ, এ অনুষ্ঠানটি মূলত আমাকে ঘিরেই। আমার অভিনীত সিনেমার গানগুলোই নাচে ব্যবহার করা হয়েছে। তাই নাচের স্টেপগুলো কিছুটা সহজ ছিল। তবুও এ অনুষ্ঠানটির জন্য এক সপ্তাহ রিহার্সেল করতে হয়েছে। আশা করি অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top