হৃত্বিক রোশন ও সোনম কাপুর অভিনীত ইয়ো ইয়ো হানি সিংহের 'ধীরে ধীরে' মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেয়েছে বেশ। কিন্তু ৯০ দশকের আশিকি সিনেমার জনপ্রিয় রোমান্টিক গানটির পুর্ননির্মাণ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন পরিচালক পূজা ভাট।
সামাজিক যোগাযোগের ওয়েবসাই টুইটারে পুজা লিখেছেন, সব কিছু নকল করে করার যুগে আশিকি সিনেমার ‘ধীরে ধীরে’ এর সঙ্গে নতুনটির কোনো তুলনায় চলে না।
উল্লেখ্য, ১৯৯০ দশকের পূজার বাবা মহেশ ভাটের হিট সিনেমা ‘আশিকি’র জনপ্রিয় গানটি নতুন করে নির্মাণ করেছেন ভারতীয় সঙ্গীত পরিচালক ও র্যাপ শিল্পী ইয়ো ইয়ো হানি সিং। আগের গানটি ছিল গায়ক কুমার শানু ও অনুরাধা পাড়োয়ালের গলায়। গানটির সুর দিয়েছিলেন নাদিম-শ্রাবণ।
নতুন ভিডিওতে হানি সিংহ পুরো গানের কম্পোজিশনে এনেছেন নতুনত্ব। গত ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ভিডিও। দৃশ্যায়ণে রয়েছেন হৃত্বিক ও সোনম।‘ধীরে ধীরে’র নতুন ভার্সনটি উৎসর্গ করা হয়েছে সিনেমার প্রযোজক প্রয়াত গুলশান কুমারকে। বলিউড লাইফ

