কুড়িগ্রামের রৌমারীতে হেরোইন ও ইয়াবাসহ মহিলা গ্রেফতার

Seba Hot News
কুড়িগ্রামের রৌমারীতে ১০ পুরিয়া হেরোইন ও ৪০০ পিস ইয়াবাসহ আকলিমা খাতুন নামের এক মহিলাকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (উলিপুর বি র্সাকেল) মনিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে বাড়ী থেকে ওই মহিলাকে আটক করা হয়। আখলিমা খাতুনের বাড়ি উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় গ্রামে। সে মাদক ব্যাবসায়ী নাছির উদ্দিনের স্ত্রী। পরে প্রচলিত আইনে মামলা করে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়। নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top