কুড়িগ্রামের রৌমারীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

Seba Hot News
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্যার পানিতে ডুবে সজিব (৮) নামের  দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। এলাকাবাসী তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজ মান্নান তাকে মৃত ঘোষণা করেন। একমাত্র পুত্রকে হারিয়ে পিতা মঞ্জু মিয়া ও তার পরিবার পাগল গ্রায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top