ইউনেস্কোতে বাংলাদেশের প্রস্তাব অনুমোদন

S M Ashraful Azom
ইউনেস্কো
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে জাতিসংঘের আওতায় ‘ক্যাটাগরি-২ ইনস্টিটিউট’-এর মর্যাদা দেয়ার ব্যাপারে বাংলাদেশের একটি প্রস্তাব অনুমোদন করেছে ইউনেস্কো। শুক্রবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো’র ১৯৭তম নির্বাহী বোর্ডের সভায় এ অনুমোদন দেয়া হয়। প্যারিসে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভাষা বৈচিত্র এবং মাতৃভাষায় কথা বলার উপর গুরুত্ব দিয়ে সর্ব সম্মতভাবে গৃহীত এ সিদ্ধান্তের ব্যাপারে বলা হয়, বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ অঞ্চল ও বিশ্বে একটি জ্ঞান চর্চা ও গবেষনার কেন্দ্রে পরিণত হবে।
 
ইউনেস্কো নির্বাহী বোর্ডের এই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলে নেতৃত্ব দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। নির্বাহী বোর্ডের এই সিদ্ধান্তটি পরবর্তিতে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে অনুমোদিত হবে। এই সভা এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্যারিসে বাংলাদেশ ও ইউনেস্কোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ জাতিসংঘের অধিভুক্ত কোনো প্রতিষ্ঠানের স্বাগতিক হতে যাচ্ছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top