 |
| মূল বক্তব্য উপস্থাপন করছেন জনাব মোঃ নূরুজ্জামান খান |
সেবাহটনিউজ ডেস্কঃ ডিএসএমএফ জামালপুর জেলার উদ্যোগে ডেসটিনি গ্রুপের সার্বিক সমস্যা নিরসনের লক্ষ্যে জামালপুর সদরে সাপ্তাহিক আলোচনা সভা ও বর্তমান পেক্ষাপটের আলোকে কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার সকল ডিএসএমএফ থানা প্রতিনিধির উপস্থিতিতে সম সাময়িক সময়ে সকল পর্যায়ের ক্রেতা পরিবেশকদের করনীয় বিষয়ে জোড়ালো সিদ্ধান্ত গৃহীত হয়।
 |
| বক্তব্য উপস্থাপন করছেন জনাব মোঃ আনোয়ার হোসেন জয় |
শুক্রবার বিকাল ৩টায় ডিএসএমএফ সরিষাবাড়ি থানার সহযোগী প্রতিনিধি জনাব মোঃ ওয়ালি উল্যাহ সাহেবের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই প্রোগ্রাম রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে সভাপতিত্ব করেন, ডিএসএমএফ জামালপুর জেলার সম্মানিত সহযোগী প্রতিনিধি জনাব শাহাবুদ্দিন আল মাসুদ রিপন আনসারি স্যার, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অন্যতম পিএসডি জনাব মোঃ রফিকুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ জামালপুর জেলা প্রতিনিধি জনাব মোঃ আনোয়ার হোসেন জয়, আলোচক হিসাবে মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএসএমএফ জামালপুর জেলার অন্যতম সহযোগী প্রতিনিধি জনাব মোঃ নূরুজ্জামান খান, প্রোগ্রাম সঞ্চালনা করেন ডিএসএমএফ জামালপুর সদর প্রতিনিধি জনাব মোঃ মাসুদ রানা।
 |
| উপস্থিতির একাংশ |
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ রফিকুল ইসলাম সাহেব বর্তমান ক্রান্তিকালে সকল ভেদাভেদ ভুলে ডিএসএমএফ জামালপুর জেলার গৃহীত সকল পদক্ষেপকে সাধুবাদ জানান এবং সকলকে একটি পতাকাতলে এসে বর্তমান সমস্যার সমাধান রচনার লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জোড়ালো আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ আনোয়ার হোসেন জয় সাহেব সকল থানা প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচক হিসাবে জনাব মোঃ নূরুজ্জামান খান সাহেব কোম্পানির ভবিষ্যত পরিকল্পনার ব্যাপারে বিশদ আলোচনা করেন। সভাপতির বক্তব্যে শাহাবুদ্দিন আল মাসুদ রিপন আনসারি সাহেব জামালপুর জেলার সকল ডিএসএমএফ কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও মনোবলের সাথে কাজ করতে উৎসাহ যোগান। সকল ভেদাভেদ ও ভুল বোঝাবোঝি উৎড়িয়ে জনাব মোঃ রফিকুল আমিন স্যারের মুক্তির সংগ্রামে সকলকে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। এছাড়াও সকল থানা প্রতিনিধি তাদের নিজ নিজ বক্তব্যে কোম্পানির মুক্তির আন্দোলন চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।